বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পৃথক অভিযানে ৩৭৪ পিছ ইয়াবা এবং ১৪ লিটার চোলাই মদ সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসঅাই শফিকুল ইসলাম, এসআই অাজিজুল হক হাওলাদার, এসআই ফারুক হোসেন, এএসঅাই সুব্রত সহ সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য সহ আসামীদের গেফতার করে। তারমধ্যে একজন অাসামী পালাতক রয়েছে।
শহরের টানবাজার এলাকা থেকে ১৪ লিটার চোলাই মদসহ হীরা (২২), সাব্বির (৪০) ফরমান অালি (৫০)।
চাষাড়া এলাকা থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ অাওলাদ হোসেন (৩৫), সোহেল (৪০)। হাজীগঞ্জ চেকপোস্ট হতে ১৪০ পিছ ইয়াবা সহ শাহীন মিয়া (৩৫) ।
অন্যদিকে ২নং বাবুরাইল থেকে হাসি বেগম (২৮) কে ২০৪ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয় এদের মধ্যে বাদশা মিয়া পালাতক আছে ।
তাদের প্রত্যেকই মাদকদ্রব্য অাইনে মামলা রুজু করা হয়েছে ।

