বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গন সংবর্ধনা অনুষ্ঠান কে সফল করতে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি আলহাজ্ব কাউছার আহমেদ পলাশের নেতৃত্বে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে ঢোল বাজনা বাজিয়ে ও ব্যানার ফেস্টুনে সজ্জিত হয়ে ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গন সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন ।
শনিবার ( ২১ জুলাই ) দুপুরে ফতুল্লা হতে বিপুল সংখ্যক শ্রমিক সংগঠনের নেতাকর্মী নিয়ে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে গন সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন তিনি ।
উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, আলীগঞ্জ চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস জেলা কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, যুবলীগ নেতা শেখ মোঃ ইমন আলী, মোঃ বাবু প্রমুখ ।

