বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গন সংবর্ধনা অনুষ্ঠান কে সফল করতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা তাতী লীগের সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে ব্যানার ফেস্টুন সজ্জিত হয়ে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গন সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন ।
শনিবার ( ২১ জুলাই ) দুপুরে নারায়ণগঞ্জ হতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে গন সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন ।
নারায়ণগঞ্জ জেলা তাতী লীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান কামাল, সহ-সভাপতি আমির হোসেন, মোর্শেদ আলম খান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, মুরশিদ আলম, রিপন ফকির, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সহ সোনারগাঁ, ফতুল্লা, বন্দর, সিদ্দিরগঞ্জ, রূপগঞ্জে, আড়াইহাজার থানার নেতাকর্মীরা।
প্রসঙ্গত, বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, অস্ট্রেলিয়া থেকে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ এ্যাওয়ার্ড’ অর্জন ও ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট ডিগ্রি পাওয়ায় এ গন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন আওয়ামীলীগ ।

