BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

শোভন গ্রুপে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

BIjoyBarta24 by BIjoyBarta24
জুন ২১, ২০২০
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
শোভন গ্রুপে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
10
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

করোনা দুর্যোগে শোভন গ্রুপে অমানবিকভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শ্রমিকরা আজ বেলা ১১ টা থেকে ৩ টা বৃষ্টিতে ভিজে বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি পালনকালে শোভন সিল্ক এন্ড নিটিং মিলস লিঃ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আমানউল্লাহ আমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক সংগ্রাম কমিটির সদস্য সচিব মোঃ জলিল, আল আমিন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, দেশে করোনা দুর্যোগ চলছে। ভয়াল করোনায় ইতিমধ্যে আক্রান্ত মানুষের সংখ্যা লক্ষ ছাড়িয়েছে, মৃত্যু দেড় হাজার ছুঁই ছুঁই। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুও সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে। আক্রান্ত রোগী ও মৃত্যুর পাশাপাশি দেশে চলছে মারাত্মক অর্থনৈতিক সংকট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দেশে শ্রমজীবী মানুষ। ফলে মানুষের প্রত্যাশা ছিল করোনাকালে যেন শ্রমিক ছাঁটাই না হয়। সরকারেরও মালিকদের প্রতি নির্দেশ ছিল শ্রমিক ছাঁটাই না করার। কিন্ত বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। করোনা দুর্যোগের সুযোগে মালিকরা যথেচ্ছা ছাঁটাই করছে। গার্মেন্টসে যারা শ্রমিকের শ্রম ও ঘামে বড় বড় গ্রুপের মালিক হয়েছে তারাও ব্যাপক ছাঁটাই চালাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতিতে ১ মাস সাধারণ ছুটির পর চাকরিতে যোগদান করতে গেলে শোভন গ্রুপের ২ শতাধিক শ্রমিককে কারখানায় ঢুকতে দেয়া হয়নি। মালিক কর্তৃপক্ষের সাথে ছাঁটাইকৃত শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা নিয়ে কথা বলতে চাইলে মালিক কর্তৃপক্ষ কথা বলতে অস্বীকার করে। ছাঁটাইকৃত সকল শ্রমিকের শোভন গ্রুপের পরিচয়পত্র থাকলেও কর্তৃপক্ষ এ শ্রমিকদের তার শ্রমিক নয় বলে দায় এড়ানোর চেষ্টা করছে। ছাঁটাইকৃত শ্রমিকরা অনেকেই ২০/২৫ বছর ধরে কারখানায় কর্মরত আছে। মালিকের ভাড়াটে সন্ত্রাসীরা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দদের হুমকি-ধামকি দিচ্ছে। শ্রমিক নেতৃবৃন্দ ১৭ জুন ফতুল্লা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছে। করোনা দুর্যোগে কর্মহীন হয়ে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। বাসাভাড়া, দোকানবাকি পরিশোধ করতে না পেরে বাড়িঅলা-দোকানদারের ভয়ে এলাকাছাড়া হয়ে আছেন অনেক শ্রমিক।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা ৯ জুন বিকেএমইএ সভাপতি, ১৩ জুন শিল্প পুলিশের এসপি ও ১৪ জুন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের নিকট লিখিত অভিযোগ দেয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও এখনো সংকট নিরসনে বিকেএমইএ অথবা সংশ্লিষ্ট প্রশাসনের কেউ এগিয়ে আসেনি। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের সংকট নিরসনে কলকারখানা পরিদর্শনসহ শিল্প পুলিশ ও বিকেএমইএ নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে

এসপি পদোন্নতি প্রাপ্ত নারায়ণগঞ্জের তিন এএসপি’কে বিদায় সংবর্ধনা

আগে

মাস্ক ব্যবহার না করায় ৮ জনকে জরিমানা করলেন ইউএনও নাহিদা বারিক

আগে
মাস্ক ব্যবহার না করায় ৮ জনকে জরিমানা করলেন ইউএনও নাহিদা বারিক

মাস্ক ব্যবহার না করায় ৮ জনকে জরিমানা করলেন ইউএনও নাহিদা বারিক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.