বিজয় বার্তা ২৪ ডট কম
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৭ তম শাহাদাৎ বার্ষিকীর শোক দিবস পালন ও ১২ আগষ্ট শোকর্যালির প্রস্তুতিমূলক স্বেচ্ছাসেবকলীগের নারায়ণগঞ্জ মহানগরের তৃনমূল নেতাবৃন্দকে নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তাজিম বাবু, সাংগঠনিক সম্পাদক আবুবকর, আদমজী-সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগের নেতা হাজী জহিরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি শিব্বির আহমেদ, সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মোক্তার, যুগ্ন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জয়, স্বেচ্ছাসেবকলীগ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, মোঃ ইলিয়াছ মোল্লা, সাইদুল ইসলাম ও মেহেদী হাসান বিপ্লব ,মতিউর রহমান(মতু), মাসুদ রানা, আবুল হোসেন, , শেখ শুভ আহম্দে, নূরুল ইসলাম পাভেল, আরজু আহমেদ, আরিফ সরকার, মনির হোসেন ও বাসারুল ইসলাম সহ অন্যান্য নেৃতৃবৃন্দ।
