বিজয় বার্তা ডট কম
নারায়ণগঞ্জ চার আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, আমি নাকি কাজ করি নাই গিয়াসউদ্দিন কাজ করছেন, ওনার বাড়ীর সামনে রওশন আরা বিদ্যালয় আছে সেটার কাজ করে নাই। তিনি গিয়াসউদ্দিন কে চ্যালেঞ্জ করে বলেন, আমি কি কাজ করছি আপনি কি কাজ করছেন? আসেন দেখি পাচ ভাগের একভাগ করছেন কিনা।
সোমবার রাতে জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভা ও গণজমায়েত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আমার বাবা আপনাকে রাস্তা থেকে টুকাইয়া আইনা নেতা বানাইছে। আপনি বারবার দল পরিবর্তন করেন। আপনি কাপুরুষ আমি না। আপনার দল যখন ক্ষমতায় থাকতে আমার বাপের ভিটা বাড়ীতে আগুন ধরাইছেন, লোকজন দিয়া প্রস্রাব করাইছেন, আমার বড় ভাই এর গরুর দু‡ধর বান কেটে দিয়েছিলেন। আমি প্রতিবাদ করেনি, কয়েক শত রাজহাঁসের গলা কেটে নির্যাতন করেছেন। আমি কাপুরুষ বিচার চাই নাই। তিনি আরো বলেন, আবার শশুর বাড়ীতে হামলা করাইয়াছেন নেতাদের নামে মামলা দিয়া ঘর ছাড়া করছেন, আমি আপনাকে কিছু বলি নাই।
আপনি বিশাল বড় পশুর ঘরে জন্ম নিয়েছেন আপনি পশু, তাই আপনি সিংহ পুরুষ। আমি গিয়াসউদ্দিন সাহেবকে অনুরোধ করছি মানুষের সামনে বসবেন নাকি মিডিয়ার সামনে বসুন, আপনি আমার জন্যে চিন্তার বিষয় না। আপনি আসুন ওপেন পাবলিকে আসুন বসি আপনি কি করছেন, আপনার চরিত্র নিয়ে আমার বলার কিছু নাই ২ টা বিয়ে করছেন। ৮অক্টোবর সোমবার, বাদ মাগরিব চারতলা প্রাঙ্গন, সাইলো রোড সিদ্ধিরগঞ্জ কর্মীসভা ও গণজমায়েত কর্মসূচিতে শামীম ওসমান এসব কথা বলেন।
তিনি আদর্শের কথায় বলেন, যারা বার বার দল পরিবর্তন করেন তারা নির্লজ্জ। আমি বিবেকের দরজায় প্রশ্ন করি, আমরা ভোট চাইতে আসিনি, আমার দলের লোকেরা নিঃস্বার্থ নিয়ে কাজ করে। কমিশন খাইতে চায়না। রাজনীতিতে পরিবর্তন আসা দরকার, আপনার দায়িত্ব হচ্ছে আমার জন্যে কাজ করা যদি আমায় যোগ্য মনে করেন? আজ অনেকেই নাই, কাজ করতে হবে ইবাদত হিসাবে। আমার একটা উপকার করেছেন গিয়াসউদ্দিন ও তার নেত্রী আমাকে ও আমার দলের লোকদের মেরে ফেলতে চেষ্টা করছে, আমি তখন দেশ ছাড়তে বাধ্য হইছি। আমরা একটা জিনিস বুঝি, আমরা মানুষের জন্য রাজনীতি করি। আমরা রাজনীতি করি কেনো ?সবার কাছে প্রশ্ন করে বলেন,যদি শেখ হাসিনা পনের থেকে বিশ বছর নেতৃত্বে দিতে পারেন এদেশ ইউরোপের চেয়ে অনেক উন্নতি করবে।
তিনি বার্মাকে লক্ষ করে বলেন, তারাও নিজের স্ব জাতিকে ধংস করেছো, তেমনি আমাদের দেশকে ধংশ করতে এই দেশের একদল স্বজাতি আছে। গিয়াসউদ্দিন সাহেব আপনার মানুষের জন্যে রাজনীতি করেন, বোবা প্রাণীকেও পুড়িয়ে ছাই করেছেন আর আমার ভাইদের ও গ্রেফতার করেছেন? আমরা মাফ করেছি, কিন্তু আল্লাহ কাউকে মাফ করেন না, অন্যায়ের বিচার করেছেন। আমি যেই দলই করি না কেনো মুরব্বিদের সম্মান করি, যদি সঠিক রাজনীতি করেন আমার কোনো সমস্যা নাই, আমি চাই মানুষের জন্যে কাজ করতে, আমি যদি নির্বাচন করি টাকা পয়সা দিয়ে রাজনীতি করবো না, যদি মনে করেন আপনাদের জন্যে কাজ করবো তবেই আমি নির্বাচন করবো। আমি এমপি সাহেব হতে চাইনা, মনে জায়গা চাই, অনেক রাজাকার এমপি মন্ত্রী , প্রধানমন্ত্রী ও ছিলেন, আর আল্লাহ ছাড়া শামীম ওসমান কাউকে ভয় পায় না।
তিনি গিয়াসউদ্দিন কে লক্ষ করে বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, আর থাকবেন আপনারা মনে করিয়েন না বোমা মারবেন আর না এবার জনগণ দেখিয়ে দিবেন আর আপনি রাজাকার মুক্তিযোদ্ধা আমি চ্যালেঞ্জ করে গেলাম স্টেডিয়াম,তোলারম কলেজ, লিংক রোড কে করছে? আপনাদের সামনে সময় ভালোনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসবেন বলে কথার ইতি টানেন।
কর্মী সসভায় আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মজিবুরুজ রহমান, সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ। মোঃ ইয়াছিন মিয়া সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ। নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক মনীরা সুলতানা মনি, মহানগর সেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল হোসেন, মহানগর ছাত্রলীগ এর যুগ্ম সম্পাদক তাপন মাহমুদ, বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-তথ্য বিষয়ক সম্পাদক তামীম ইসলাম জয়। অংকুর সামাজিক সংগঠন এর সদস্যববৃন্দ।

