বিজয় বার্তা ২৪ ডট কম
আনোয়ার হোসেনকে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের তৃনমূলের নেতৃবৃন্দ মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রীর কাছে নাম প্রস্তাব করায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর শহরের মিন্নত আলী (রাঃ) এর মাজারে মহানগর আওয়ীমীলীগের আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি কমান্ডর গোপীনাথ দাস, মাসুদুর রহমান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জিএম আরাফাত, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশীদ, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সহ সভাপতি মিনহাজুল ইসলাম রিয়াদ, আলী আকবর, সাংগঠনিক সম্পাদক সানি আহমেদ পরশ, কর্ম বাস্তবায়ন বিষয়ক সম্পাদক মনির হোসেন, ছাত্রলীগ নেতা অভি রায় সজীব সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এময় মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের তৃনমূলের নেতৃবৃন্দ আমাকে মেয়র হিসেবে দলীয় সমর্থন দিয়েছেন। সেই সাথে প্রধানমন্ত্রীর কাছে নাম প্রস্তাব করে পাঠিয়েছে। তাই আমি তাদের কাছে চিরকৃতঞ্জ। আমার বিশ^াস মাননীয় প্রধানমন্ত্রী তৃনমূলের সমর্থনকে অবমূল্যায়ন করবেন না। তিনি অবশ্যই আমাকে আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসেবে মনোয়ন দিবেন। আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে আমি তৃনমূলকে মূল্যায়ন করবো। তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারায়ণগঞ্জকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলার প্রতিশ্রুতি দিচ্ছি।
