বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গন সংবর্ধনা অনুষ্ঠান কে সফল করতে নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ ) আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর ( বীর প্রতীক ) কের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর বিশাল শোডাউন নিয়ে ঢাক ঢোল বাজনা বাজিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গন সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন ।
শনিবার ( ২১ জুলাই ) দুপুরে রূপগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিশাল কর্মী সমর্থক নিয়ে এ যোগদান করেন তিনি ।
উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, ভাইস-চেয়ারম্যান ফেরদৌসী আরা নীলা, যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এড. মোঃ স্বপন ভূঁইয়া, রূপগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম , মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা পাল, রূপগঞ্জ থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিতা আক্তার প্রমুখ ।

