বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪ তম জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের নিয়ে কেক কাটলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান ও দৌহিত্র আলিফ ওসমান ।
বৃহস্পতিবার ( ১৮ অক্টোবর ) সন্ধ্যায় শহরের শহরের খানপুর দারুস সালাম এতিমখানায় জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শেখ রাসেলের ৫৪ তম জন্মদিনে এতিম শিশুদের নিয়ে কেক কাটেন তারা ।
জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ওবাদুল্লাহ খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার ও ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু, নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ্য ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, যুবলীগ নেতা জোনায়েদ হোসেন ঝুনু, মামুন খান, নারায়ণগঞ্জ সদর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক অন্তর, সাংগঠনিক সম্পাদক হিমেল, মহানগর ছাত্রলীগ নেতা নাহিদ প্রমুখ ।
