বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে ফতুল্লা মডেল থানায় ঘটনার এক সপ্তাহ পরে গত মঙ্গলবার রাতে সাখাওয়াত হোসেন শুভ্র হত্যা মামলার মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার রাতেই এই মামলার প্রধান আসামী বাবুল ওরফে জীবনকে গ্রেপ্তার করে নিহতের মোবাইল সেট মানীব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
এলাকা ও মামলার সূত্রে জানাযায়, ফতুল্লার শাহাদাত হোসেন সিকদার (৫৫)। সে মুন্সীগঞ্জ জেলার মৃত আলহাজ্ব মোকছেদ আলী সিকদারের ছেলে । শাহাদাত সিকদারের ছেলে মো. সাখাওয়াত হোসেন শুভ্র (৩০)। সে ফতুল্লার এম.বি.এ. প্লামি ফ্যাশনে এক্সপোর্ট গামেন্ট সে মার্চেন্ডাইজার হিসিবে কর্মরত আছে।
তার পরিবার নিয়ে দেওভোগ লিচুবাগ এলাকায় বসবাস করে আসছে। গত ১৫ আগষ্ট রাত ৯টায় দেওভোগ আখড়া এলাকার দানেশ সাহার ছেলে বাবুল সাহা ওরফে জীবনে বাসা হতে শুভ্রকে ডেকে নেয়্ । এরপর থেকে শুভ্র খুজে পাওয়া যায়না । ঐ রাতে খানপুর হাসপাতালে একটি লাশ ফেলে দুই ব্যক্তি পালিয়ে যায়। শুভ্রকে মাসদাইর আদর্শ স্কুলের উত্তর পাশে মায়ের আচল নামক ১২তলা ভবনের ৭ম তলায় আটক করে পরিকল্পিতভাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করেছে। শুভ্রর লাশ ময়না তদন্ত করে কর্তব্যরত চিকিৎসক জানায় তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে হত্যা করেছে। এরপর পুলিশ তদন্ত করে শুভ্র হত্যার আসামী চিহ্নিত করে এরপর ঘটনার এক সপ্তাহ পরে গত মঙ্গলবার হত্যা মামলা নেয়। এরপর মূল হোতা বাবুল সাহা জীবনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে পুলিশ শুভ্রর মোবাইল সেট এবং মানীব্যাগ উদ্ধার করেছে। এই ঘটনায় জীবন,কাউসার, মনা, নাজমুল,মিলন,সহ ৭/৮ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা নং-৮১(৮)১৭।

