BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৩, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

শীতলক্ষ্যা বাঁচাও, বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ো!” দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন

BijoyBarta 24 by BijoyBarta 24
ফেব্রুয়ারি ১৭, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
শীতলক্ষ্যা বাঁচাও, বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ো!” দাবীতে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন
23
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার পরিবেশ উপ- পরিষদের উদ্যোগে “শীতলক্ষ্যা বাঁচাও, বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ো!” -শীর্ষক এক মানববন্ধন সোমবার ১৭ ফেব্রুয়ারী সকাল১১ টায় নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারা ঘাট সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।

বক্তব্য প্রদান করেন- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনজুমান আরা আকসির, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, পরিচালনা করেন পরিবেশ সম্পাদক রওনক রেহানা।

মানববন্ধনে শীতলক্ষ্যা বাঁচাও সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

বক্তারা বলেন- “শীতলক্ষ্যা নদী দূষণ মুক্ত” করতে হবে। দূষণমুক্ত নদ-নদীর জন্য জনসচেতনতা গড়ে তোলা- এখন সময়ের দাবী। পরিবেশের কথা চিন্তা না করে অপরিকল্পিতভাবে কল-কারখানা স্থাপন, এর বর্জ্য পদার্থ ও আবর্জনা নদীর পানিতে নিষ্কাশন, কল-কারখানা ও জলযানের কেমিক্যাল ও ধোঁয়ায় মারাত্মক পানি ও বায়ূ দূষণ এবং নদী দখলের ফলে স্বচ্ছ ও শান্ত স্বভাবের শীতলক্ষ্যা নদী আজ মৃতপ্রায়। নদীর এই পানি ব্যবহার করে বা নিয়মিত নদী পাড়াপাড়ের কারণে মানুষ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। অথচ এক সময় এই নদীর নির্মল সুস্বাদু পানি –“পিওর শীতলক্ষ্যা ওয়াটার” -ইংল্যান্ডের কোম্পানিগুলোতে ঔষধ তৈরির কাজে ব্যবহার হতো।

বাংলাদেশ মহিলা পরিষদ নদী ও বায়ু দূষণসহ সকল প্রকার দূষণ প্রতিরোধে এবং পরিবেশ সুরক্ষায় নানামুখী কর্মসূচি নিয়মিতভাবে পালন করছে। প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের সাথে যুক্তভাবে কাজ করছে।

নেতৃবৃন্দ আরও বলেন, জন সাধারণের এত আবেদন নিবেদন সত্ত্বেও সরকারী দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে তেমন পদক্ষেপ নিচ্ছে না। শীতলক্ষ্যা নদী দূষণ রোধ ও সুরক্ষায় সরকারী দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা। একই সাথে নারায়ণগঞ্জ জেলার ভেতরে প্রবাহিত বুড়িগঙ্গা, ধলেশ্বরী, মেঘনা ও ব্রহ্মপুত্র নদ দূষণ মুক্ত করতে হবে। শীতলক্ষ্যা পাড়ের গাছ রক্ষায় নারায়ণগঞ্জবাসীর যৌক্তিক দাবীর সাথে একাত্মতা ঘোষণা করছে।

নদীমাতৃক বাংলাদেশের নদ-নদী আবর্জনামুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আসুন আমরা সবাই সচেতন হই। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর নাব্যতা এবং বিশুদ্ধতা রক্ষা হোক পরবর্তী প্রজন্মের কাছে আমাদের অঙ্গীকার।

মানববন্ধনে জেলা, শহর ও পাড়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে

সিদ্ধিরগঞ্জে অটো রিকশা ছিনতাই চক্রের সক্রিয় সাত সদস্য গ্রেপ্তার

আগে

জামায়াত নেতা আজাহারুল’র মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

আগে
জামায়াত নেতা আজাহারুল’র মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

জামায়াত নেতা আজাহারুল'র মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.