বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে শ্রমিক সংগঠন ইউনিয়নের নামে শনিবার সকাল চাঁদাবাজির সময় চার চাঁদাবাজকে গ্রেফতার করেছে নৌ থানা পুলিশ। পাঁচ নম্বর ঘাট শীতলক্ষ্যা নদী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
পরে আপন পীরে বাল্বহেডের ম্যানেজার বাদি হয়ে তাদের বিরুদ্ধে একটি চাদবাজি মামলা দাযের করেন ।
গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জ কোটালিপাড়ার মো. আকমান মাস্টারের ছেলে মো. ফয়েজুল, নারায়ণগঞ্জ আড়াইহাজারের সুরুজ মিয়ার ছেলে সুমন, বাগেরহাটের ঘোষিয়াখালি এলাকার মো. জালাল মাহমুদের ছেলে মো. রেদোয়ান মোল্লা, বরিশালের বিষারত এলাকার খালেক হাওলাদারের ছেলে মো. মিন্টু হাওলাদার।
মামলার সূত্রানুযায়ী, শনিবার সকালে কোষা খোলাবডি আপন পীর নামে বাল্বহেড নিয়ে শীতলক্ষ্যা নদী দিয়ে পাচঁ নম্বর খেয়াঘাট এলাকায় অবস্থান করার সঙ্গে সঙ্গে কিছু লোক এসে শ্রমিক ইউনিয়ন নামে চাঁদা দাবি করে। তা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা ভয়ভীতি দেখায় ও মারধর করতে থাকে। এক পর্যায়ে নৌ পুলিশ খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে ।
নারায়ণগঞ্জ নৌ থানার ওসি আব্দুল হাকিম বলেন, নৌপথে চাঁদাবাজি করার সময় চার চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আপন পীর বাল্বহেডের ম্যানেজার মামলা করেছেন।
