বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ সোহাগ হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইদুর রহমানের সসঞ্চালনায় শিশু দিবস উপলক্ষে “সুরক্ষিত শিশু – সুরক্ষিত বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিশু আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামত, শিশুরা হলো একটি দেশের ভবিষ্যৎ, একজন শিশু যখন বড় হবে সে দেশ, সমাজ, জাতি সম্পর্কে জানবে এবং একটা সময় এই সমাজের ধারক বাহক হবে।
তিনি আরো বলেন, শিশুর সুরক্ষা বর্তমান সময়ে অবহেলিত, অনেক সময় দেখা যায় শিশুরা মাদকাসক্ত হওয়াসহ অনেক খারাপ কাজে লিপ্ত হয়। সুতরাং শিশুর সুরক্ষা নিশ্চিত করনে অবিভাবকদের সচেতন হতে হবে।
যদি আমরা শিশুদের নিরাপত্তা দিতে পারি তাহলে আগামীর বাংলাদেশ নিরাপদ থাকবে।
বিশেষ অতিথি বক্তব্যে বলেন, শিশুদের ছোট বেলা থেকেই ধর্মীয় শিক্ষার ক্রমবিকাশ ঘটাতে হবে এবং প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার প্রাথমিক স্তর পরিবার থেকেই শুরু করতে হবে।
তিনি আরো বলেন, যদি প্রাথমিক ভাবে শিশুদের শিক্ষার স্তর সঠিকভাবে না গড়া যায়, তাহলে শিশুরা বিপদগামী হবে।
সভাপতি বক্তব্যে বলেন, ইসলাম হলো একটি সঠিক ও সত্য জীবন ব্যবস্থা, ইসলাম একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে জীবন পরিচালনা করবে সেই নির্দেশনা দেয়। যদি শিশুদের ইসলামী নিয়ম অনুযায়ী লালন পালন করা হয় তাহলে শিশুর সুরক্ষা সুন্দর ভাবে নিশ্চিত করা যাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম, মুহাম্মাদ আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাইদুল ইসলাম সিয়াম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নাইমুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মাদ ফজলে রাব্বী, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।

