বিজয় বার্তা ২৪ ডট কম
আজ এনায়েতনগর ইউনিয়ন আ’লীগের প্রয়াত সভাপতি জয়নাল আবেদীন বিল্লালের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। বিল্লাল ছিলেন একাধারে একজন শিশু সাহিত্যিক। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার আজ ফাজেল পুরের বাসভবনে দোয়া ও মিলাদের আয়োজন করেছে।
এনায়েত নগর ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিলেন শিশু সাহিত্যিক জয়নাল আবেদীন বিল্লাল। আমৃত্যু তিনি আ’লীগের রাজনিতীর সাথে জড়িত ছিলেন। কিন্তু তার মৃত্যুর পর,পরিবারের কোন খোঁজ নেননি স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ। এমন অভিযোগ মরহুমের পরিবারের। মরুহুম জয়নাল আবেদীন বিল্লাল শিশু সাহিত্যে স্বর্ণপদক পেয়েছিলেন। জীবদ্দশায় বিল্লাল ১০/১২টি শিশুতোষ ছড়া,কবিতা ও ছোটগল্পের গ্রন্থ প্রকাশ করেছিলেন। ২০১৫ সালের ২০ নভেম্বর জয়নাল আবেদীন বিল্লাল মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে মরহুমের ফতুল্লাস্থ ফাজেলপুরের বাসভবেন দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মরহুমের পরিবার সকলের কাছে দোয়া কামণা করেছেন।
মরহুম বিল্লালের ছেলে আরাফাত আবেদীন খুশবু বলেন, বাবা ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসে । তিনি যখন রোগে ভুগছিলেন তখন আ’লীগ নেতৃবৃন্দের কোন সহনুভুতি তিনি পাননি। তিনি অনেকটা মনে কষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছিলেন।

