বিজয় বার্তা ২৪ ডট কম
সময় সকাল ১০ টা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ। আর তা উদযাপন করতে মঙ্গলশোভা যাত্রা নিয়ে রাস্তায় নেমে আসে নারায়ণগঞ্জের হাজার হাজার সনাতন ধর্মালম্বীরা। সেই শোভাযাত্রার উদ্বোধক হিসেবে আসেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। এই নেতা এসে মাথায় পড়েন শ্রীকৃষ্ণের ছবি সম্বলিত জন্মাষ্টমীর টুপি। ঠিক তখনই তাকে দেখে ভীড় জমায় শিশু কিশোর ও বিভিন্ন বয়সের মানুষ। শিশু কিশোররা শুধু ভীড় জমায় না সাথে সেলফি তোলার বানায় জানায় এই সাংসদ শামীম ওসমানকে। তিনিও হাসি মুখে রাজী হন। তুলেন হাসোজ্জল অবস্থায় শিশু কিশোর দের সাথে সেলফী। একের পর এক বায়না নিয়ে আসেন একেক জন। মূহুর্তের মধ্যেই সবার সাথে মিশে যান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্চারিত “ধর্ম যার যার উৎসব সবার” এই কথাটি তারই সৈনিক সাংসদ শামীম ওসমান বার বার প্রমান করছেন। এই ধর্ম বান্ধব নেতার রয়েছে সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে কাজ করার ইতিহাস। গত শনিবার সাংসদ শামীম ওসমান আয়োজিত নারায়ণগঞ্জের ইতিহাসের সবচেয়ে শোক র্যালীতে আওয়ামীলীগের নেতাকর্মীরা যেমন রাজ পথে নেমে এসেছিল। তেমনি ভাবে তাকে এক পলক দেখার আগ্রহে কয়েকশ শিশু শোক র্যালীতে আসেন। একটু তাকে দেখা আর সাথে যদি সুযোগ হয় একটি সেলফী এমনটিই জানালেন কয়েকজন শিশু কিশোর।
শোক র্যালীতে আসা এমন এক কিশোর শুভ জানান, আমি নবম শ্রেনীতে লেখাপড়া করি। আমাদের বইয়ে পড়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তাকে রাজকারের বাচ্চারা সহ পরিবারে হত্যা করেছে। তাদের স্মরণে এমপি স্যার শোক র্যালীর আয়োজন করেছেন। একদিকে বঙ্গবন্ধুর স্মরণ আরেক দিকে এই এমপি সাহেবকে আমার অনেক দিনের আশা তাকে কাছ থেকে দেখবো। আর একটি সেলফি তুলবো। অনেকের ফেসবুকে দেখি শামীম ওসমান আংকেলের সাথে সেলফির ছবি দিতে। তাই আমি এই শোক র্যালীতে আসছি তার সাথে যদি একটা সেলফি তুলতে পারি।
হাসান নামের আরেকজন জানান, শামীম আংকেল এই জেলায় জনপ্রিয় একজন মানুষ। তাকে এই জেলার মানুষ সিংহ পুরুষ বলে জানে। তাকে দেখলে অনেকটা ভয় করে।ইয়া উচা লম্বা একজন মানুষ। দেখতেই একটু অন্যরকম। আমার বন্ধুদের কাছে শুনেছি তিনি খুব ভাল মানুষ। তারা বলেছেন তার সাথে সেলফি তুলতে চাইলে তিনি সেলফি তুলতে দেয় আবার আদরও করে। তাই তার মত নেতার সাথে একটি সেলফি তুলার জন্য এই শোক র্যালীতে আসছি। এই সেলফি তুলতে পারলে আমি আমার ফেসবুকে দিমো। আমার সকল পরিচিত মানুষদের দেখাবো।
জন্মাষ্টমীতে আসা কয়েকজন কিশোরী জানান, আজ আমাদের ভগবান শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমী। তাই বাবার মায়ের সাথে মঙ্গল শোভা যাত্রায় আসছি। এই দিনটি আমাদের অনেক আনন্দের। আমরা যখন এমপি শামীম ওসমান আংকেলকে দেখি তখন তার সামনে যাই তিনি আমাদের আদর করে মাথা হাত দেন। আমরা সেলফি তুলার বায়না ধরলে তিনি আমাদের সেলফি তুলতে দেন।

