BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
আগস্ট ৩১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

শিল্প কারখানায় গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাসের এমডিকে স্বারকলিপি দিলেন বিকেডিওএ

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ৩১, ২০২৬
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
শিল্প কারখানায় গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাসের এমডিকে স্বারকলিপি দিলেন বিকেডিওএ
26
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

তীব্র গ্যাস সংকট নিরসন, শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ সহ বিভিন্ন দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেডিওএ)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকায় তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাজনেওয়াজ পারভেজ স্মারকলিপি দেয় সংগঠনটি।

সংগঠনটির ১১ দফা দাবির মধ্যে রয়েছে—গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে নির্ধারিত সময়ে বিল পরিশোধে ব্যর্থ শিল্পকারখানার সংযোগ বকেয়া বিলের কারণে তাৎক্ষণিক বিচ্ছিন্ন না করা। পাশাপাশি গত তিন মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে, নিট ডাইং ও টেক্সটাইল শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধান করা এবং প্রয়োজনীয় চাপসহ পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা। এছাড়া শ্রমিক ও কর্মচারীদের তিন মাসের বেতনের সমপরিমাণ অর্থ সুদবিহীন ঋণ হিসেবে দেওয়ার দাবি জানানো হয়েছে। ঋণের সঙ্গে ২ শতাংশ সার্ভিস চার্জ রাখার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং লোডশেডিংয়ের ক্ষেত্রে নিট ডাইং ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দেওয়ার দাবিও রয়েছে।

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে শিল্পমালিকদের সমন্বয়ের জন্য জরুরি মনিটরিং ও সমন্বয় ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছে বিকেডিওএ। একই সঙ্গে শিল্পাঞ্চলভিত্তিক গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য বিশেষ কন্ট্রোল রুম বা হটলাইন চালুর দাবি জানানো হয়েছে, যাতে শিল্পমালিকরা জরুরি সমস্যার দ্রুত সমাধান পেতে পারেন।

গ্যাস ও বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গ্যাস-বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এবং শিল্পমালিকদের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

সবশেষে দেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান রক্ষায় নিট ডাইং শিল্পের বর্তমান সংকটকে জাতীয় গুরুত্বপূর্ণ শিল্প সংকট হিসেবে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিকেডিওএ।

বিকেডিওএ বলছে, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পকারখানাগুলোর আয় সংগ্রহে বিলম্ব হচ্ছে। ফলে নিয়মিত গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধেও সমস্যা তৈরি হচ্ছে। এ অবস্থায় সংযোগ বিচ্ছিন্ন করা হলে কারখানা বন্ধ হয়ে শ্রমিক অসন্তোষসহ আরও সংকট তৈরি হতে পারে। তাই বিশেষ বিবেচনায় সংযোগ বিচ্ছিন্ন না করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিকেডিওএ) সভাপতি মো. আমজাদ হোসেন বলেন, বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী খাত নিট ডাইং শিল্প। দেশের শিল্পায়ন, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা অর্জন এবং বিপুল মানুষের কর্মসংস্থানে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে তীব্র গ্যাস সংকট ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিল্পকারখানাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে গার্মেন্টস, নিট ও ডাইংসহ সংশ্লিষ্ট পুরো শিল্পখাতের সরবরাহ ব্যবস্থা ও রপ্তানি কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ছে। আমজাদ হোসেন আরও বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা, কর্মসংস্থান বজায় রাখা, রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে বর্তমান পরিস্থিতিতে মানবিক ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরি।

স্মারকলিপি গ্রহণের পর তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাজনেওয়াজ পারভেজ বলেন,
বিভিন্ন দাবি নিয়ে ও সমস্যা সমাধানে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেডিওএ) এবং আমরা গ্রহণ করেছি। এসময় সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন এই ব্যবস্থাপনা পরিচালক।

সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সহ বেশ কয়েকটি দপ্তরে ইতিমধ্যে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেডিওএ) এর সভাপতি মোঃ আমজাদ হোসেন- সিনিয়র সহ সভাপতি জি এম হায়দার আলী বাবলু, সহ সভাপতি এম. নাসিরুউদ্দিন,
পরিচালক লিটন চন্দ্র পাল, কাজী নজরুল ইসলাম, কে এম নুরুল ইসলাম বাবু, মোঃ অহিদুর ইসলাম শহীদ, মোঃ সাহিল- (সাহিল গ্রুপ) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরে

জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা

আগে

বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন, কোক স্টুডিওর শুটিংসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি

আগে
বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন, কোক স্টুডিওর শুটিংসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি

বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন, কোক স্টুডিওর শুটিংসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.