বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান বলেছেন, শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত। মেয়েরা আজ সবদিক থেকে এগিয়ে আছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু একজন মেয়ে হয়ে দেশ চালাচ্ছেন। সঠিকভাবে পড়ালেখা করতে হবে। আর শুধু লেখা পড়া করলেই কিন্তু একজন আদর্শ বান হওয়া যায় না। আর একজন আদর্শবান হওয়ার জন্য অবশ্যই বাবা, মা, শিক্ষক ও গুরুজনদের সম্মান করতে হবে।
শনিবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ কিল্লারপুল বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি মো. জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দাতা সদস্য মো. আলিনুর মিয়া, মাসুদ হাসান চৌধুরী মজনু, খালেদ উজ্জাম ভূঁইয়া, মো. জাহাঙ্গীর হোসেন, মো. নাছির হোসেন, বাবু নিমাই দে , খায়রুল জজামান, মঈনুল হোসেন, লাভলী আকতার, রহিমা বেগম, বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সফিকুল আলম খান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমূখ।
তিনি আরো বলেন, শামীম ওসমান বলেন , আমি খুবই আনন্দিত হলাম বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী লেখা পড়া দেখে ও তাদের সুন্দর ক্রীড়া প্রতিযোগীতা ও মেধা পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। এই সব শিক্ষার্থীদের অর্জন দেখে আমি খুবই উৎসাহিত। তারা শেখ রাসেল দাবা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হয়েছে, বিশ্ব পরিবেশ দিবসে জেলার সেরা স্কুল নির্বাচিত হয়েছে। আর উপজেলা পর্যায়ে শিক্ষা সপ্তাহ শেষ্ঠ বিদ্যালয়ের নাম অর্জন করেছে।
শামীম ওসমান আরও বলেন, শুধু তাই না আমি শুনেছি বলিবল, হ্যান্ডবল, ফুটবলে নারায়ণগঞ্জ থানা ও জেলার সেরা এই স্কুলের শিক্ষার্থীরা। এ সুবাদে এই বিদ্যালয়ের মেয়েরা ভারত, জার্মানি, তুরস্ক, ফিলিপাইন , কাতার, নেপাল, শ্রীলঙ্কা বিভিন্ন প্রতিযোগীতায় অংশ করে আমাদের নারায়ণগঞ্জের নাম উজ্জল করবে।
প্রধান শিক্ষকের স্কুলের ল্যাবরেটরি নির্মানের প্রস্তাবে শামীম ওসমান আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বপ্ন হল ডিজিটাল বাংলাদেশ গড়ার আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করছেন তিনি। এই স্কুলের ল্যাবরেটরির জন্য কম্পিউটার ও অন্যান্য জিনিস পত্রের ব্যবস্থা ও বিদ্যালয়ের সংস্করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বক্তব্য শেষে শামীম ওসমান বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষাথীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
