স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযুক্তকারী শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এবার আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম’র পা ছুয়ে প্রনাম করেছেন।
রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে গেলে এসময় তাকে দেখেই তার পায়ে লুটিয়ে প্রণাম করেন ওই শিক্ষক। এ সময় কিছুটা বিব্রত হতে দেখা যায় স্বাস্থ্যমন্ত্রীকে।
পা থেকে তুলে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক শ্যামল কান্তিকে পাশে বসান। এ সময় মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে ওঠেন এই শিক্ষক। একপর্যায় শ্যামল কান্তি নিজের জীবন বাঁচানোর জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে আহ্বান জানান। যাকে ইসলাম নিয়ে অবমাননার অভিযোগে কানে ধরে উঠ-বস করিয়েছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান।
মন্ত্রী এ সময় বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার ঘটনায় প্রতিবাদকারীরা নৈতিকভাবে পরাজিত হয়েছে।তাদের প্রতিবাদের ভাষা বোঝা উচিত।এ বিষয়ে সাংসদ সেলিম ওসমানের যদি লজ্জা থাকে তাহলে তিনি সংসদে যোগ দেবেন না।’