বিজয় বার্তা ডট কম
অসহায় শারিরীক প্রতিবন্ধীকে জীবিকা নির্বাহের ব্যবস্থার জন্য নিজ অর্থায়নে অটো রিকশা কিনে দিয়েছেন সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান।
রবিবার দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় অয়ন ওসমান নিজে অটো রিকশা শারিরীক প্রতিবন্ধী মনসুর মিয়ার হাতে তুলে দেন।
জানা যায়, ফতুল্লার মধ্য ইসদাইর এলাকার শারিরীক প্রতিবন্ধী মো. মনসুর মিয়া দীর্ঘদিন যাবৎ তার অচল এক পা নিয়ে কষ্টের সাথে জীবন যাপন করছে। আয় রোজ গারের তেমন কোন পথ ছিল না তার। তাই অনেক কস্টে জীবন ধারন করতেন তিনি। উপায়ন্তর না পেয়ে নারায়ণগঞ্জ চার আসনের সাংসদ শামীম ওসমানের সুযোগ্য পুত্র অয়ন ওসমানের কাছে তার অসহায়ত্বের কথা জানান। অয়ন ওসমান তার অসহায়ত্বের কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন। পরে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অটো রিকশা কিনে শারিরীক প্রতিবন্ধী মনসুরের কাছে তুলে দেন।
এসময় মনসুর মিয়া অয়ন ওসমানের এমন মহানুভবতায় আবেগ প্রবন হয়ে উঠে। তার মুখে ফিরে আসে প্রান চঞ্চল হাসি। এসময় তিনি আল্লাহের দরবারে অয়ন ওসমানের জন্য প্রান খোলে দোয়া করেন।

