বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামাল এক যুক্ত বিবৃতিতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যম পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বিএনপির নেতৃবৃন্দ বলেন, সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সমাজের সকল অশুভ শক্তি, হিংসা, হানাহানি, সন্ত্রাস নির্মূল করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা প্রত্যাশা হউক আমাদের সবার।
তাঁরা আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নারায়ণগঞ্জের অতীত ঐতিহ্যকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্নের মাধ্যমে উৎসবটি সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে আরও আনন্দময় হবে এ আশাবাদ ব্যক্ত করছি।
