বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রমাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং একেএম অয়ন ওসমানের দিক নির্দেশনায় মোতাবেক সরকারি তোলারাম কলেজের হাজারো ও ছাত্র-ছাত্রীদের নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে সবাইকে তাক লাগিয়ে দিলো সরকারি তোলারাম কলেজের ভিপি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ ।
শনিবার ( ২৫ নভেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রা কে সফল করতে মহানগর ছাত্রলীগের নেতাকর্মী ও তোলারাম কলেজের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে তিনি অংশগ্রহণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম জয়, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রলীগ নেতা পিয়াস, ফাহিম, ইস্তিয়াক,সাহরিয়ার পরশ, সোহাগ, আলামিন সহ অনেকেই।

