বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেছেন, শামীম ওসমান নিজেদের ঘরে আগুন ধরেছে তা সামাল দেন ’ আমাদের বিরুদ্ধে লাগতে আসবেন না। শামীম ওসমান যখনই বিদেশে যান তখনই এই হামলার ঘটনা ঘটে থাকে। শামীম ওসমান আপনি ছাত্র রাজনীতি করেছেন আমিও রাজনীতি করেছি। আপনি জাতীয় সংসদে বসে বড় বড় কথা বলেন।
বুধবার বিকেল ৫ টার দিকে শহরের চাষাড়াস্থ শহীদ মিনারে তেল- গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আয়োজনে কবি আরিফ বুলবুল সহ সবার উপর হামলার প্রতিবাদে সমাবেশে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, শামীম ওসমান যেভাবে খুনের রাজনীতি করছে তার ছেলেরা তাই করছে এতে করে বুঝা যায় সে আর ভালো হবে না । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি ভালো মানুষ নিয়ে রাজনীতি করতে হবে এই শামীম ওসমানকে শীতলক্ষায় ছেটে ফেল দিন। নারায়ণগঞ্জে তাদের রাজনীতি হলো হত্যা, গুম,গুন আর ভূমি দস্যুতার রাজনীতি । তাদেরকে রাজনীতি থেকে বিতারিত করেন। আবারও যদি তাদের মনোনয়ন দেন তাহলে তারা তাই করবে। আমরা এই সমাবেশের মাধ্যমে কবি আরিফ বুলবুল সহ সবার উপর নির্মূল হামলা বিচারের দাবি করছি ।
তিনি বলেন, নারায়ণগঞ্জে ধীরে ধীরে অনেক হিসাব হয়ে গেছে বছর বছর তারা রক্তপাত ঘটাবে আর আমরা প্রতিবাদ করবো এটাতো হতে পারে না । এভাবে আর চলতে দেওয়া যাবে না । তারা পরিকল্পিতভাবে কবি আরিফ বুলবুল সহ সবার উপর হামলা চালিয়ে আহত করেছেন। এই নারায়ণগঞ্জ নাকি সভ্য মানুষ বাস করে। এই নারায়ণগঞ্জ নাকি আদর্শের নারায়ণগঞ্জ। যে শহীদ মিনারে ৫২’র ভাষার চেতনাকে ধারন করে আছে । যে শহীদ মিনারে বাঙ্গালির জাতির কাছে গর্বের প্রস্ত। যে শহীদ মিনারে শিল্প ও সংস্কৃতির চর্চা হয় সেই শহীদ মিনারে কেন রক্তপাত ঘটে আর কারা এই রক্তপাত ঘটায়।
নারায়ণগঞ্জ জেলা তেল- গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, তেল- গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, জেলা ওয়ার্কাস পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন, জেলা সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, জেলা গন সংহতির আহ্বায়ক তরিকুল ইসলাম সুজন সহ অনেকেই।
এদিকে পাঁচ সাংস্কৃতিক কর্মীর উপর হামলার ঘটনায় রফিউর বাদি হয়ে অজ্ঞাত নামায় সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
