বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের বরাদ্দকৃত প্রকল্পের রাস্তা ঢাকা-মুন্সিগঞ্জ রোড সংলগ্ন হতে দেওভোগ মাদ্রাসার মোড় পর্যন্ত আর.সি.সি ঢালাই রাস্তার উদ্বোধন করেছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম. সাইফুল্লাহ বাদল।
রবিবার বেলা দুপুর বেলা ১২টায় কাশীপুর ভোলাইল এলাকায় সুধী সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে এই রাস্তার উদ্বোধন করা হয়।
এসময় কাশীপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার শামীম আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান-১ আইয়ুব আলী, প্যানেল চেয়ারম্যান-২ শামীম আহমেদ, নারী প্যানেল চেয়ারম্যান এড. মরিয়ম বেগম, আমির হোসেন ও অন্যান্য ইউপি সদস্য সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
সাইফুল্লাহ বাদল তার বক্তব্যে বলেন, মাননীয় সাংসদ শামীম ওসমানের বরাদ্দ প্রকল্পের এই রাস্তাটি উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। এই এলাকার মানুষের দীর্ঘদিনের আশা আজ বাস্তবায়িত হলো। আজ থেকে সকলের চলাচলের জন্য এই রাস্তাটি উন্মুক্ত করা হলো। এই রাস্তাটি জনগনের হাটার জন্য তৈরি করা হয়েছে। কোন ধরনের ভারী মালবাহী গাড়ি এই রাস্তা দিয়ে যাতে চলাচল না করে সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও জনগনকে দৃষ্টি রাখার অনুরোধ করেন তিনি।
মাদক প্রসঙ্গে তিনি আরো বলেন, এই এলাকায় কারা কারা মাদক ব্যবসায় করে ও মাদক ব্যবাসায়ীদের শ্লেটার দেয় তার লিষ্ট আমার কাছে আছে। মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবাসায়ীদের শ্লেটার দাতাদের কঠোর হুশিয়ার করে বলেন মাদক ব্যবসা বন্ধ করে যুব সমাজকে রক্ষা না করলে সমস্ত ভোলাইলবাসীকে নিয়ে বৃহত্তর প্রতিরোধ গড়ে তুলবো। এসময় তিনি সাংসদ শামীম ওসমানের স্বপ্ন মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

