বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ -৪ ( ফতুল্লা – সিদ্ধিরগঞ্জ ) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান কে নারায়ণগঞ্জ মহানগর ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম প্রধানের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে ।
শনিবার ( ২৯ সেপ্টেম্বর ) বিকেলে জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান । এ সময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই শুভেচ্ছা জানান তারা ।
এর আগে ৯ নং ওয়ার্ড মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন ।
উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিম উদ্দিন, রকিবুল হাসান, আল আমিন, মোঃ মুরাদ, সানি সহ অনেকেই ।

