বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সর্বত্র এখন শামীম ওসমানকে মন্ত্রীত্ব দেওয়ার দাবি উঠেছে। চলছে ফেসবুক থেকে শুরু পাড়া মহল্লার চায়ের দোকানের কাপে। এখন শহরে জোরে আলোচনা একটাই শামীম ওসমানের মন্ত্রীত্ব ।এমন সময়ই নারায়ণগঞ্জ-৪ আসনে তিনবার নির্বাচিত এমপি শামীম ওসমানকে মন্ত্রীত্ব দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামীলীগের মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম।
বৃহষ্পতিবার এক বিবৃত্তিতে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালাম নিবেন।আওয়ামীলীগ এর জন্ম এই নারায়ণগঞ্জে। ৫২’র ভাষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গনঅদ্ভুথান ও ৭১ এর স্বাধীনতা যুদ্ধ সহ সকল অধিকার ও গনতান্ত্রিক আন্দোলন এই নারায়ণগঞ্জ বার বার অগ্রনী ভুমিকা পালন করেছে। অথচ এই নারায়নগঞ্জ বাসী অবহেলিত। বিএনপি যখনি সরকার গঠন করেছে, আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করার জন্য মন্ত্রীত্ব দিয়েছে।সেই সময় এই নারায়নগঞ্জ এর নেতৃত্বে হাল ধরেছেন আপনার অনেক আদর ও স্নেহের ছোট ভাই নারায়নগঞ্জ বাসীর ভালোবাসার মানুষ শামীম ওসমান।কেউ জানুক আর না জানুক আপনি তো সব কিছু জানেন ও বোঝেন। তাই আমি মনে করি সময় এসেছে নারায়নগঞ্জবাসীকে মুল্যায়ন করার।তাই আশা রাখি আমাদের প্রানের নেত্রী আমাদের মায়ের মতো বড় বোন এবার জননেতা শামীম ওসমানকে মুল্যায়ন করে আমাদের নারায়নগঞ্জ বাসীকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দিবেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
উল্লেখ্য, এইবার একাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে শামীম ওসমান তৃতীয় বারের মত এমপি নির্বাচিত হন।বিগত সময় তিনি এমপি থাকাকালীন সময় নারায়ণগঞ্জে ব্যপক উন্নয়ন মূলক কর্মকান্ড করেছেন। নারায়ণগঞ্জের শত বছরের কলংক টানাবাজারের পতিতা পল্লী শামীম ওসমান উচ্ছেদ করেন। যার কারনে নারায়ণগঞ্জ হয়েছে কলংক মুক্ত। এছাড়া তিনি একজন আওয়ামীলীগের একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত।
