বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ জননেতা শামীম ওসমানকে ভালবাসতে হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ইতিমধ্যেই মাননীয় সাংসদ শামীম ওসমান সন্ত্রাস, মাদক ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন।যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যাবসায়ী তাদের আমাদের হাতে তুলে দিবেন। তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম।
শুক্রবার রাতে ফতুল্লার দক্ষিন সেহাচরে ফ্রিজকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যদি প্রিয় নারায়ণগঞ্জকে ভালবাসেন , যদি জননেতা শামীম ওসমানকে ভালবাসেন তাহলে গোপনে সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, ইভটিজার, চাঁদাবাজদের নাম তালিকা করে আমাদের কাছে জমা দিন। তাদের ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে। কারন জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোন অপরাধীর সাথে আপোষ নেই।

এসময় জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, হৃদয় গ্রুপের চেয়ারম্যান মো. তৈয়ব, যুবলীগ নেতা মো. সুমন হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন জুয়েল, ফতুল্লা থানা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্বপন প্রমুখ।
তিনি আরো বলেন, নিয়মিত খেলাধূলার আয়োজন করতে হবে। এই খেলাধূলার মাধ্যমে যুব সমাজকে রক্ষা করা সম্ভব। আপনারা কারো উস্কানিতে কান দিবেন না। তাদের কথায় উত্তেজিত হবেন না। যারা শামীম ওসমানকে ভালবাসেন তারা ওই সব উস্কানিতে পা দিবেন না। আপনারা আমাদের নেতা শামীম ওসমানকে জানাবেন । আমরা সবাই মিলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
তিনি আরো বলেন, সকল অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনকেও ব্যবস্থা নেওয়ার আহ্বান করবো। তারা যেন এই সব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে একটি মোনজ্ঞ সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
