বিজয় বার্তা ২৪ ডট কম
ঝড় বৃষ্টি অপেক্ষা করে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে প্রান্তিক সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য বন্দরের বিভিন্ন পূজা মন্ডপে ঘুড়ে বেড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন ।
বৃহস্পতিবার ( ২৮ সেপ্টেম্বর) রাতে বৈরী আবহাওয়ার মধ্যে প্রায় সবকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি ।
এ সময় মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের আলাপ আলোচনা করে তাদের সার্বিক খোঁজ খবর নেন । এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন । এবারের পূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন ও যে কোন প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা প্রতিশ্রুতি দেন । এ সময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে বিবাহিতা নারী ভক্তের মাঝে সিঁদুর বিতরণ করেন । ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নদী পার হয়ে প্রত্যন্ত অঞ্চলের পূজা মন্ডপ গুলো পরিদর্শনে আসায় স্থানীয় ভক্তবৃন্দ তাকে নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায়ের রাখাল রাজা হিসেবে আখ্যায়িত করেন ।
এ সময়ে বন্দরের বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ।
তিনি পূজা মন্ডপ গুলো পরিদর্শন করে নেতৃবৃন্দের আলাপ আলোচনা করে । পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন । আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে । যদি কোন প্রকার বিশৃঙ্খলা বা অরজগতা সৃষ্টি হলো সাথে সাথে আমাদের কে জানাবেন । আর সবাই কে বিজয় দশমী দিন রাত মধ্যে প্রতিমা বিসর্জনের জন্য আহ্বান জানান ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, আবুল কালাম, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিপন দাস প্রমুখ ।



