বিজয় বার্তা ২৪ ডট কম
ক্রসফায়ারে নিহত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক শহীদ নূরুল আলম নুরুর রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা শহীদনগর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রশু, শেখ মাগফুর ইসলাম পাপন, সাইদুর রহমান, কাউসার রায়হান খান, শরিফুল ইসলাম শাফিন, রফিকুল ইসলাম, রায়হান সরকার, শফিকুল ইসলাম রাফিন, শরীফ খান, রাকিবুর রহমান সাগর, জহিরুল ইসলাম হিরণ মল্লিক, এএইচ সৌরভ আহমেদ, মেহেদি হাসানসহ অনেকে।
