বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে এক অজ্ঞাত পুরুষের মৃতদেহের ছিন্নভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ফতুল্লার লামাপাড়া এলাকায় লিংক রোড থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ধারনা করা হচ্ছে গত রাতে কোনো এক সময় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যাক্তিটির সড়কে মৃত্যু হয়। এরপর এ মৃতদেহের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় ছিন্নভিন্ন হয়ে গেছে।
লাশটি পুরুষের বোঝা গেলেও মুখমন্ডলসহ দেহের কিছুই চেনা যাচ্ছে না। নিহতের হাত ও পরনের পোশাক দেখিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
