বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে একটি মুদী দোকানে রহস্যজনক চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রোববার রাতে থানার দক্ষিণ লক্ষণখোলাস্থ দীন ইসলামের দোকানে চুরির এ ঘটনাটি ঘটে। এর আগেও আরো দু’দফা ওই দোকানটিতে চুরি হয় বলে দোকান মালিক জানায়। অভিযোগে উল্লেখ করা হয়,রোববার রাতে দোকান বন্ধ করে যায় দীন ইসলাম। সকালে এসে দোকানের তালা ভাঙ্গা ও নগদ ১৫হাজার টাকা এবং সিগারেট ও মোবাইলের এমবি কার্ডসহ আরো প্রায় ১০ হাজার টাকার মালামাল খোঁয় গেছে। তবে একই দোকানে ৩দফা চুরির অভিযোগের বিষয়টি রহস্যজনক বলে দাবি অনেকেরই। পুলিশের নিকট সচেতন মহলের অভিমত,নিরীহ কোন ব্যাক্তিকে যেন এ ঘটনায় ফাঁসানো হয় প্রকৃত রহস্য উদঘাটনের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

