বিজয় বার্তা ২৪ ডট কম
আগামীকাল ১৩ ই নভেম্বর রাজধানীতে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে নাশকতা প্রতিরোধে আনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক তল্লাশি চালিয়েছে।
বুধবার রাতে নগরের চাষাড়ায় চেকপোস্ট বসিয়ে র্যাব-১১ একটি দল বিভিন্ন যানবাহন, এবং কাঁধে ব্যাগ বহনকারী সন্দেহজনক মানুষদের তল্লাশি করে। এছাড়া মহাসড়কগুলোতে যানবাহনে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ির মহড়া দিতে দেখা যায়।
নারায়ণগঞ্জের র্যাব-১১ এর স্কোয়াডডন কমান্ডার আল মাসুদ খান জানান, নাশকতা ঠেকাতে র্যাব-১১ এর থেকে চাষাড়া থেকে সাইনবোর্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় টহল দেওয়া হচ্ছে। বিভিন্ন সন্দেহজনক যানবাহন তল্লাশি করা হচ্ছে। নারায়ণগঞ্জের সড়ক মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

