বিজয় বার্তা ২৪ ডট কম
লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে শহরের প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচিতে ব্যবসায়ীক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চাষাঢ়া গোল চত্ত্বর হয়ে ২ নং গেইট থেকে আবার শহরের প্রেস ক্লাবের সামনে এসে শেষ করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সহ সভাপতি হাজী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক দিপু, সহ সভাপতি শাহীন সহ বিভিন্ন দোকান মালিক সমিতির ব্যবসায়ীক নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের কাছে কয়েক ঘন্টা দোকান রাখার দাবি তুলে ধরেন।

