বিজয় বার্তা ২৪ ডট কম
আজ থেকে সারা দেশে শুরু হয়েছে ৭ দিনের জন্য লক-ডাউন। এরই পরিপেক্ষিতে প্রথম দিনেই নারায়ণগঞ্জ জেলার চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ কার্যকর করতে সকল উপজেলাসহ জেলা শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার (৫ এপ্রিল) পুরো জেলায় জুরে চলা ১৪ টি অভিযানের মাধ্যমে ৬৭ টি মামলা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের জি এম শাখার ম্যাজিস্ট্রেট মেহেদি হাসাম ফারুক জানান, জরুরি সেবা ব্যতীত সবাইকে ঘরের বাহিরে আসতে কঠোরভাবে সর্তক করা হয়েছে।

