বিজয় বার্তা ২৪ ডট কম
নব্য জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপ) ২ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ১১’র একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান জঙ্গিবাদী প্রশিক্ষণ সংক্রান্ত নোট সীট এবং ২টি চাকু উদ্ধার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন রুহুল্লাহ আতিক ওরফে নুরুল্লাহ (৪৩) ও চৌধুরী হামদান বিন ফিরোজ ওরফে মুহিত (৩২)। রোবাবার বিকেলে র্যাব ১১’র প্রধান কার্যালয় থেকে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার র্যাব-১১’র একটি আভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রোববার দিবাগত রাত পৌনে ৪ টা পর্যন্ত রাজধানীর আব্দুল্লাহপুর ও শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুইজনই ফতুল্লা থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামী। তাদের বিরদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

