বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর অভিযানে মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ দুপুরে থানাধীন সুমিলপাড়া আইলপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ বাদল (৪৫)’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ বাদল এর বাড়ী মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানাধীন কেওয়াড় এলাকায়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

