বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের আদমজি নগড়ে অবস্থিত র্যাব ১১’র অভিযান’ বন্দর থেকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র সংগ্রহ এবং ভূয়া প্রশ্ন আদান প্রদানের সাথে জড়িত থাকার অপরাধে ১’জন গ্রেফতার। গত শনিবার বেলা ২’টায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের বন্দর থানাধীন হাজী ইব্রাহিম আলমচাঁন মডেল স্কুল এন্ড কলেজ এ অভিযান চালায়। ধৃত মোঃ ওয়াসিম আকরাম (২১) জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে। উক্ত পরীক্ষার্থী কদম রসুল কলেজ, নবীগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জের একজন অনিয়মিত ছাত্র হিসেবে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছিল। এই সময় তার কাছ থেকে একটি স¥ার্টফোন উদ্ধার করা হয়। পরীক্ষার্থী উক্ত স¥ার্টফোনটি অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য আইন বহির্ভূতভাবে গোপনে পরীক্ষার হলে নিয়ে যায়। পরীক্ষার্থীর নিকট হতে উদ্ধারকৃত মোবাইলের গবংংবহমবৎ হতে কেন্দ্রের বাহিরে অবস্থানকারী ভূয়া প্রশ্ন ফাঁসকারী সক্রিয় সদস্যদের সাথে সঠিক প্রশ্নপত্র ও প্রশ্নের উত্তরপত্র আদান-প্রদানের ছবি ও অন্যান্য ভূয়া প্রশ্ন ফাঁস সংক্রান্ত আলামত পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইমো ব্যবহার করে অসাধু প্রতারক চক্র হতে ভূয়া প্রশ্ন সংগ্রহ করেছে। উক্ত প্রতারক চক্র পরীক্ষা শুরু হওয়ার পর মূল প্রশ্নের উত্তরপত্র ম্যাসেঞ্জার এর মাধ্যমে পরীক্ষার হলে সরবরাহ করে। এই অভিযোগে উক্ত পরিক্ষার্থীকে কর্তৃপক্ষ বহিস্কার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরীক্ষার্থীর স্বীকারোক্তি মোতাবেক অভিযান পরিচালনা করে প্রতারক চক্র কর্তৃক ব্যবহƒত একটি স¥ার্ট ফোন উদ্ধার করা হয় যেখানে ভূয়া প্রশ্নফাঁস সংক্রান্ত গুরুত্বপূর্ন আলামত পাওয়া যায়। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
