বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০.৭ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
ভোরে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০.৭ কেজি গাঁজাসহ মোঃ সালাউদ্দীন (২৯) নামক ০১ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হতে ০১টি পিকআপ জব্দ করা হয়।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ সালাউদ্দীন ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানাধীন ভুগির এলাকার মোঃ আবু হাসান ভ‚ইয়ার ছেলে। সে একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ পিকআপের চালক সেজে বিভিন্ন পণ্য পরিবহণের আড়ালে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকাসহ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

