বিজয় বার্তা ২৪ ডট কম
৮৯ পিছ ইয়াবাসহ শহরের বেপারীপাড়া থেকে মাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে র্যাব। ২৯ এপ্রিল পৌনে পৌনে ৪টায় র্যাব-১১, নারায়নগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এসময় শহরের ১৩৯, মোবারক শাহ্ রোড, বেপারী পাড়াস্থ জনৈক মোঃ আবু বক্কর সিদ্দীক(৩৩), পিতা-মৃত আবুল হোসেন এর মালিকানাধীন সেমি পাকা বসত ঘর থেকে ৮৯ (ঊননব্বই) পিস ইয়াবা উদ্ধার করা হয়। ,যাহার মোট মূল্য ২৬,৭০০/= টাকা। গ্রেফতার করা হয় মোঃ ফিরোজ মাহমুদকে(৪২। সেভুইপাড়া এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে। মোঃ ফিরোজ মাহমুদ অর্থের বিনিময়ে উক্ত উদ্ধারকৃত ইয়াবাসমূহ বাড়ীর মালিক মোঃ আবু বক্কর সিদ্দীক(৩৩) এর প্রতিপক্ষ কর্তৃক প্রভাবিত হয়ে উক্ত স্থানে রাখিয়া আবুবক্কর সিদ্দীককে ফাসানোর অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়নগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রহিয়াছে।
