বিজয় বার্তা ২৪ ডট কম
ডেমরা- নারায়ণগঞ্জ সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি ও হেরোইন সহ রনি ভূঁইয়া নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার রাত আড়াইটায় ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক হাজিনগর এলাকায় একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর উপ-অধিনায়ক লেঃ কমান্ডার নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার দেয়া তথ্যে ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৮রাউন্ড গুলি এবং ১শ”গ্রাম হেরোইন, ২টি ওয়াকিটকি, ২টি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রনি আড়াইহাজার, ডেমরা সহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার পরিচালনা করে আসছে।। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

