বিজয় বার্তা ২৪ ডট কম
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে রোদ বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব একেএম নাসিম ওসমানের পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানের নেতৃত্বে স্মরণকালের সেরা স্বাধীনতা র্যালী হাজার হাজার মানুষের সমাগম ঘটে ।
সোমবার ( ২৬ মার্চ ) বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার মানুষ শহরের কলেজ রোডে এসে সমবেত হয় । পরে একেএম আজমেরী ওসমানের নেতৃত্বে বিশাল মিছিলটি শহরের চাষাড়া চত্বর দিয়ে বিবি রোড হয়ে ডিআইটি বাণিজ্যিক এলাকা এলাকা ঘুরে আবারও চাষাড়া হয়ে মাসদাইর কেন্দ্রীয় পৌর কবরস্থান পৌঁছে সমাপ্ত হয় । পরে প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের কবরে ফুলেল পুস্পস্তবক অর্পণ শেষে প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন প্রয়াত নাসিস ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান, আজমেরী ওসমানের পুত্র আলিফ ওসমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক পার্টির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান অসহায় ও দুঃস্থ কল্যাণ ফেডারেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, সদস্য মোঃ নাসির, জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ ।

