বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট এর প্রতিনিধি দল জেলা প্রশাসক রাব্বী মিয়াকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ইউনিট রেড ক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান এড. আসাদুর জামান, সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান লিটন, সদস্য নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য এড হোসনে আরা বাবলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিছুর রহমান দিপু, এড জাকির হোসেন, এড নবী হোসেন, মো. ফারুক হোসেন, ইউনিট অফিসার মো. আব্বাস উদ্দিন মিয়া, সাবেক কার্যকরী সদস্য এড সুলতান উদ্দিন নান্নু, এড. রেজাউল করিম রেজা, আজীবন সদস্য, এড. মফিজুল ইসলাম সরু, মাহবুবুর রহমান শামীম, মো. হাবিবুর রহমান যুব প্রধান, যুব সদস্য সাদিয়া শারমিন উর্মি প্রমুখ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সাথে নারায়ণগঞ্জ ইউনিট রেড ক্রিসেন্ট এর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
