বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে রাতের আধারে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে হানিফ ও তার ভায়রা ইসলামসহ গ্যাস চোর চক্রের সদস্যরা। শনিবার রাত গভীর রাতে নারায়ণগঞ্জ বন্দরে রূপালি এলাকায় অভিযান চালিয়ে চোরাই গ্যাস সংযোগের সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। তবে কোন চোরকে গ্রেফতার করতে পারেনি। সরকারী আদেশ অমান্য করে শত-শত অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে হানিফ গং। বেশ কয়েকটি বাড়ীতে প্ল্যাস্টিক পাইপ লাইনের মাধ্যমে চোরাই সংযোগ দিয়েছে,যাতে করে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এমনকি প্রতি মাসে গ্যাসের বিল বাবদ চুলা প্রতি ৫শ’টাকা করে বাড়ীর মালিকদের থেকে আদায় করে নিচ্ছে চক্রটি। অভিযোগ আছে দীর্ঘদিন যাবত তিতাস ও প্রশাসনের অসাধু কর্তাদের সাথে আঁতাত করে রাতের আধারে রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি আর রূপালীর চোরাই লোহা বিক্রি করে কোটিপতি বনে গেছে এই হানিফ গং। ইতি পূর্বে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও রহস্যজনক কারনে ব্যাবস্থা নেয়নি তিতাস কর্তৃপক্ষ বা প্রশাসন।
