বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদলের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন আদালতের চতুর্থ শ্রেনীর কর্মচারীবৃন্দরা।
রবিবার সকাল ১০ টায় গত ২৫ মে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক স্টাফকে মারধরের ঘটনায় তারা এই মানবন্ধন করেন।
এদিকে তারা মানবন্ধনে এক ঘন্টা কর্মবিরতী পালন করেন। এসময় তারা এড. আবু হাসনাত মো. শহীদ বাদলের শাস্তি দাবি করে এবং এই ঘটনার বিচার করা নাহলে আদলত পাড়ায় চতুর্থ শ্রেনীর সকল কর্মচারী নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন। পরে নারায়ণগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
মানবন্ধনে নারায়ণগঞ্জ আদালেতের সকল চতুর্থ শ্রেনীর কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৫ মে সকালে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টাফ সুমন সরকার তার হুন্ডা নিয়ে যাওয়ার সময় আদালত পাড়ায় ভীড় দেখলে হর্ন বাজান এসময় এড আবু হাসনাত মো. শহীদ বাদল ও তার অনুসারীরা তাকে হুন্ডা থেকে নামিয়ে বেধরকভাবে মারধর করেন। তারই প্রেক্ষিতে আদালতের চতুর্থ শ্রেনীর কর্মচারীরা মানববন্ধন করেন।
