বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এবং তার পরিবারের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তারাবো পৌরসভার বাঘবাড়ী এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মুন্না খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ওসি তদন্ত জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, আওয়ামীলীগ নেতা আজমত আলী, আব্দুল মান্নান মুন্সী, ফিরোজ, শ্রমীকলীগ নেতা মতিউর রহমান আকন্দ, কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবেল, তারাবো পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির খান সুমেল, মাহবুব ভুইয়া প্রমুখ।

