বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাব্বির হোসেন খোকা নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে এলোপাথারী গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। এঘটনায় মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। এসময় এলাকাবাসী ছাত্রলীগের ওই নেতাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে ছাত্রলীগ নেতা এলাকায় প্রবেশ করে। মঙ্গলবার বিকেলে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের লোকজনসহ স্থাণীয় এলাকাবাসী তাকে আটক করে। এদিকে খোকাকে আটকের খবর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবের ভাতিজা জাইদুল ইসলাম বাবু জানতে পেরে তাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলি বর্ষন করে। গুলিবিদ্ধ হয় এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী মামুন। এসময় এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া করলে পালিয়ে যায় বাবু।
উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গনধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গুলিবিদ্ধ গুরুতর আহত ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালো ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আহত ব্যাবসায়ি মামুনের ভাই জানায়, বিকেলে মটরসাইকেলে তিন জন ব্যাক্তি আসে। তাদের মধ্যে একজন হেলমেট এবং বাকি দুজনের মুখে রোমাল পেচানো ছিলো। এদের মধ্যে বাবু নামে একজনকে চিনতে পেরেছি। সে গুলি করে।
মামুনের স্ত্রী জানায়, আমি বাসায় ছিলাম না। বাবার বাড়িতে গিয়েছিলাম। পরে বিকেলে জানতে পারি আমার স্বামীকে গুলি করা হয়। সে কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো না। সে নির্দোষ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সালাউদ্দিন কাদের জানান, ৫ আগষ্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছিল উপজেলার ভুলতা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ আরো জানান।
