বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জ হতে হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সকালে থানাধীন চনপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১ গ্রাম হেরোইনসহ মোঃ রায়হান (২৩) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১,৭৭,০৫০/- টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ রায়হান নারায়ণগগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

