বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার আসামি মো. জামাল ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়েছে। শুক্রবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
মো. জামাল রূপগঞ্জের চনপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৪ জানায়, সকালে জামাল ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে মামুন এন্টারপ্রাইজ নামে একটি বাসে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন। এই খবর পাওয়ার পর সিপিসি-২, র্যাব-৪ এর একটি দল এএসপি উনু মংয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে পাটুরিয়া ঘাট এলাকা থেকে জামালকে আটক করে।
এর আগে ২৬ জুন বুধবার ভোরে পশ্চিমগাঁও এলাকায় বিউটিকে কুপিয়ে হত্যা করা হয়। সে কায়েতপাড়া ইউপির ৭,৮,৯নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।

