বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদরাসায়ে নূরে মদিনা নামে এক মাদরাসায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার বরপা মোল্লাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাবো পৌরসভার বরপা মোল্লা বাড়ি এলাকায় রাত ৮টার দিকে মাদরাসায় নূরে মদিনায় আগুনের ঘটনা ঘটে। এ সময় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে টিনশেড মাদরাসাটিতে। এতে শিক্ষার্থীদের থাকার ১০টি কক্ষ, রান্নাঘর, পাঠদানের উপকরণ, বইপত্র, বিছানা, পোশাক, টাকা-পয়সা পুড়ে ছাঁই হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় দেড় ঘন্টা চেষ্টার পর ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।

