বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল তিন শ” ফুট সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইয়ামিন ও রুদ্র নামে দুই কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে শ্রাবণ আরো এক মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার রাতে পূর্বাচল তিনশো ফুট সড়কের ভুঁইয়া বাড়ি ব্রীজের পশ্চিম পাশে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত, ইয়ামিন রূপগঞ্জের গুতিয়াবো বেইলারটেক এলাকার কামাল মিয়ার ছেলে এবং রুদ্র একই এলাকার আক্তার মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহমুদুল হাসান তারেক জানান, রাতে তিনজন কিশোর একটি মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়। তারা পূর্বাচল তিনশ” ফিট সড়কের ভুঁইয়া বাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেনে পৌছেলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহি ইয়ামিন ও রুদ্র মারা যায়। গুরুতর আহত হয় শ্রাবণ নামে আরো একজন মোটরসাইকেল আরোহি। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ২জনের মরদেহ উদ্ধার করে। আহত শ্রাবনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাক। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

