BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

রুপগঞ্জে ছাত্রলীগের সাথে পুলিশের সংঘর্ষ॥আটক ১৩

BIjoyBarta24 by BIjoyBarta24
মে ১৭, ২০১৯
in রুপগঞ্জ থানা, লিড
0
রুপগঞ্জে ছাত্রলীগের সাথে পুলিশের সংঘর্ষ॥আটক ১৩
23
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

রপ্তানীযোগ্য পোশাক ছিনতাইয়ের অভিযোগে রূপগঞ্জ থেকে এক ছাত্রলীগ নেতাকে আটকের জেরে উত্তেজিত হয়ে উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় তারা বেশ কিছু যানবাহনের ভাংচুর চালায়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ৩৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৩টি মোটরসাইকেল, দেশীয় অস্ত্রসহ দু’দফায় ১৩ জনকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার (১৬ মে) ভোর রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় এই ঘটনা ঘটে।
মামলার তদন্ত কর্মকর্তা চট্রগ্রাম বন্দর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, গত ২ দিন আগে ঢাকার আশুলিয়া থেকে কাভার্ড ভ্যানভর্তি রপ্তানীযোগ্য পোশাক চট্রগ্রাম বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। মালামাল বন্দরে পৌছুলে জানা যায়, গাড়ি থেকে ৩০ লাখ টাকার কাপড় সরিয়ে ফেলা হয়েছে। গাড়ির চালক ও হেলপারকে পুলিশ জিজ্ঞাসাবাদে জানা যায, রূপগঞ্জ উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ভিপি সোহেলের লোকজন চালকের সহায়তায় রূপগঞ্জের কর্নগোপ এলাকার বায়ো ফার্টিলাইজার সার কারখানার ভিতর গাড়ি ঢুকিয়ে উক্ত মালামাল সরিয়ে নিয়েছেন। এই ঘটনায় কারখানার ব্যবস্থাপক কায়সার রহমান চট্রগ্রাম বন্দর থানায় মামলা দায়ের করলে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় বুধবার রাতে চট্রগ্রামের পুলিশ মিরকুটিরছেও এলাকায় ভাইস চেয়ারম্যান ভিপি সোহেলের নুহা পল্লী থেকে মামলার আসামী সরকারী মুড়াপাড়া কলেজে শাখার ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সজিবসহ তার সহযোগী মনিরুল ইসলাম, নবিরুদ্দিন, জৈব সার কারখানার সিকিউরিটি তোতা মিয়া, সুমন, ও সিপন হোসেন নামে ৬জনকে গ্রেফতার করেন। এদিকে সজিবসহ বাকিদের গ্রেফতারের প্রতিবাদে রাত ৩ টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ৬০/৭০ জন ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় অবস্থান নেয়। তারা সড়কে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তার ৮/১০টি যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা পুলিশের উপর চড়াও হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে । এ ঘটনায় পুলিশ ব্লক রেইট দিয়ে দেশীয় অস্ত্রসহ মোবারক হোসেন, ওয়াদুদ, রাশেদুল, হাসান, ইরফান, রাহাত ও সাইদুলকে গ্রেফতার করেন। এসময় তাদের ব্যবহƒত ৩টি মোটর সাইকেল জব্দ করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, সড়ক অবরোধ করে যানবাহন ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ৩৩ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ৪ টি মোটর সাইকেলসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরে

দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে-আশরাফুল 

আগে

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপসহ আটক ৪

আগে
সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপসহ আটক ৪

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপসহ আটক ৪

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.